Friday, August 4, 2017

ত্বকের উপর বয়সের ছাপদুর করে ত্বক একেবারে টানটান রাখতে চান ?


বেশি মাত্রায় চা-কফি পান করেন ?

 এই ধরনের পানীয়তে ক্যাফিনের মাত্রা বেশি থাকে, যা কর্টিজল হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই হরমোনের মাত্রা যত বৃদ্ধি পায়, তত ত্বকের উপর বয়সের ছাপ পড়তে শুরু করে। সেই সঙ্গে ত্বক শুষ্ক হয়ে গিয়ে বলিরেখাও প্রকাশ পায়, তাই মাএা অতিরিক্ত  চা-কফি পান না করাই ত্বকের জন্য ভাল 



বেশি লবন খাওয়া চলবে না 

শরীরে লবনের পরিমাণ যত বাড়বে, তত পানীর পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। আর এমনটা হলে মুখের পাশাপাশি সারা শরীর ফুলতে শুরু করবে। ফলে সৌন্দর্য যে একেবারে তলানিতে গিয়ে ঠেকবে তা আর বলার অপেক্ষা রাখে না! তাই তো লবন বেশি রয়েছে এমন জাঙ্ক ফুড, পাপড়, আচার এবং টিনজাত খাবার যতটা পারবেন এড়িয়ে চলুন। এমনটা করলে দেখবেন ত্বক একেবারে টানটান থাকবে।

No comments:

Post a Comment