বর্ষাকালে ত্বকে চুলকানি, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এসব চর্মরোগ থেকে পরিত্রাণের জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান।
নিম:
প্রদাহ, জ্বালাপোড়া,ভাইরাস,ছত্রাক,ব্যাকটেরিয়া
সবকিছুর সঙ্গে লড়াই করার যোগ্য উপাদান রয়েছে নিমে। তাই ফুসকুড়ি, একজিমা, ব্রণ
ও সংক্রমণের হাত থেকে রক্ষা করতে এটি অত্যন্ত উপকারী। নিম থেতলে পেস্ট বানিয়ে বা
নিমযুক্ত সাবান কিংবা তেল ব্যবহারে উপকার মিলবে।
খুশকি দূর করতে.
মাথার তালুর শুষ্কতা দূর করতে সাহায্য করে নিমের তেল। নিমের
তেল ঘষে ঘষে লাগান মাথায়। দূর হবে খুশকি।
মাথার
ত্বকের অ্যালার্জি দূর করতে.
ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মাথার তালু চুলকায় অনেক সময়।
নিমের তেল অ্যালার্জিজনিত চুলকানি দূর করতে পারে।
চুল
পড়া বন্ধ করতে.
নিমের তেল নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করলে বন্ধ হয় চুল
পড়া।
চুলের
রুক্ষতা দূর করতে.
দুর্বল ও ভেঙে যাওয়া চুলের জন্য নিমের তেল খুবই উপকারী।
সপ্তাহে একদিন কুসুম গরম নিমের তেল মাথার তালুতে ঘষে ঘষে লাগান। চুল হবে উজ্জ্বল ও
ঝলমলে।
মাথার
ব্রণ দূর করতে.
মাথার তালুতে ব্রণ হওয়া খুবই বিরক্তিকর সমস্যা। নিমের তেল
দূর করতে পারে এই সমস্যা।
তৈলাক্ত
চুলের যত্নে.
যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তারা ব্যবহার করতে পারেন নিমের তেল। এটি
দূর করবে বাড়তি তেলের সমস্যা।
No comments:
Post a Comment