Saturday, July 29, 2017

খুশকি দূর করার ঘরোয়া উপায় !


খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত ও গ্রীষ্ম দুই ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে।  খুশকি আপনার চুলের ও মাথার ত্বকের বিবিধ রকমের ক্ষতি করে। খুশকি তাড়াতে বাজারে অনেক অ্যান্টি  ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায় , কিন্তু সবগুলোতেই হরেক রকমের কেমিক্যালে ভরপুর। তাই আসুন ঘরোয়া আর ভেষজ উপাদানে কীভাবে খুশকি তাড়াতে পারি তা দেখে নিই ।
আজ আমারা আমাদের অতি পরিচিত নিম পাতার ব্যবহারের মাধ্যমে কীভাবে খুশকি দূর করব তা নিয়ে লিখব। এটা আপনার খুশকি দূর করার পাশাপাশি খুশকি দ্বারা সংঘটিত অন্যান্য সমস্যাও সমাধান করবে।
নিম এমন একটি বৃক্ষ যা পৃথিবীর  ৩০ টি দেশে পাওয়া যায় আর  যুগ যুগ ধরে এটি ভেষজ হিসেবে বহুল ব্যবহৃত। নিমের পাতা আর নিমের বাকল আজকাল বাজারে হর হামেশাই কিনতে পাওয়া যায়। নিম পাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা একসাথে খুশকির বিরুদ্ধে কাজ করে।আসুন জেনে নিই, অতি সহজ কিছু উপায় নিম পাতা দিয়ে খুশকি দূর করার –

(১) নিমের পানি – এটি খুশকি তাড়াতে ভীষণ  কার্যকর
আপনার যা  লাগবে –
৪০ টি নিমের পাতা১ লিটার পানি
কিভাবে ব্যবহার করবেন
– পানি ফুটিয়ে নিন আর চুলা বন্ধ করুন।
– নিম পাতা এই ফুটন্ত পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
– এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন ।
– নিয়মিত  সপ্তাহে  ২ থেকে ৩ বার এই পানির ব্যবহার করে  চুল ধুয়ে  ফেলুন।
এটি আপনার মাথায় খুশকি জনিত চুলকানি ও অস্বস্তি দূর করবে সাথে  সাথে খুশকিও দূর হবে।  
(২) নিমের পাতার হেয়ার প্যাক- নিমের পাতার হেয়ার প্যাক আর একটি মহা ঔষধ খুশকির জন্য
আপনার যা লাগবে
৪০ টি নিমের পাতা১ লিটার পানি১ টেবিল চামচ মধু
কীভাবে ব্যবহার করবেন
– পানি ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
– পানিতে সারারাত নিমের পাতা ভিজিয়ে রাখুন।
– এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পাতাগুলোকে ব্লেন্ড করে এর সাথে মধু মিশিয়ে এই পেস্ট ৩০ মিনিট চুলে দিয়ে রাখুন। স্বাভাবিকভাবে শ্যাম্পু করে ফেলুন।
– সপ্তাহে অন্তত একবার এটি করবেন । নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনি খুশকি দূর করতে পারবেন এবং চুলও নরম হবে ।
(৩) নিমের পাতা, টক দই আর মেথির পেস্ট
নিমের পাতার মত মেথিতেও আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা খুশকি তাড়ানোর পাশাপাশি মাথা ঠাণ্ডা রাখে । আর টক দই তো সব সময়ের জন্য ভালো কন্ডিশনার যা চুলের শুষ্কতা দূর করে।
আপনার যা লাগবে
২ টেবিল চামচ মেথি৪০টি নিমের পাতা ১/২ কাপ টক দই১ টেবিল চামচ লেবুর রস
কীভাবে ব্যবহার করবেন
– মেথি পানিতে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা । এতে নিমের পাতা নিশিয়ে একটু   পানি দিয়ে ব্লেন্ড করুন।
– এই পেস্ট  এর  মধ্যে টক দই মিশান আর লেবুর রসও।
– চুলে তেল দিয়ে তাতে এই পেস্ট লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল শ্যাম্পু করুন।
– সপ্তাহে ২ বার এই পেস্ট ব্যবহার করুন ভালো ফল পাওয়ার জন্য।
(৪) নিম আর নারকেল তেলের থেরাপি
অল্প গরম তেল আপনার চুলে মাসাজ করাটা  অনেক কিছুর জন্যই উপকারী । এতে আপানার চুলের  স্বাস্থ্য  আর চুলের গুণগত মান দুটোই ভালো থাকবে। তেলের মাসাজ আপনার মাথার  ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করবে ।
আপনার যা লাগবে
১ কাপ নারকেল তেল১/৪ কাপ নিমের তেল
কীভাবে ব্যবহার করবেন
– নারকেল তেল হালকা গরম করুন আর এতে নিমের তেল মেশান ।
– খুব আস্তে আস্তে মাথার ত্বকে , চুলের গোঁড়ায় এই তেল মাসাজ করুন আর সারারাত রেখে দিন।
– সকাল বেলায় চুল শ্যাম্পু করে ফেলুন।
– সপ্তাহে ২ থেকে ৩ বার এই নিম আর নারকেল তেলের থেরাপি করুন।
 নিম স্বাভাবিকভাবেই খুশকি তাড়াতে কার্যকর। আপনাকে যা করতে হবে তা হল এই পদ্ধতিগুলো নিয়মিতভাবে করতে হবে। খুশকি তাড়াতে আপনাকে আরও খেয়াল রাখতে হবে  যে, আপনার মাথার ত্বক যেন অবশ্যই সবসময় পরিস্কার থাকে । আর আপনি সব সময় যথেষ্ট পরিমান পানি খাওয়ার পাশাপাশি সুষম খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম  করবেন আর মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করবেন।
চুলের সাথে সাথে আপনার মনের  স্বাস্থ্যও ভালো থাকুক।
ছবি – অনলাইন
লিখেছেন –  রোকসানা আকতার

No comments:

Post a Comment