Sunday, July 9, 2017

বিশ্বের অদ্ভুত ৯ বিউটি ট্রিটমেন্ট !



ত্বকের সৌন্দর্যের জন্য কত কিছুই না করা হয়। ফেসিয়াল, স্পা, ওয়াক্সিং, ভ্রু প্লাকিং আরো কত কী! ত্বকের বয়স ধরে রাখার চেষ্টা প্রাচীনকাল থেকে। কিন্তু তাই বলে সৌন্দর্যের জন্য মৌমাছির কামড় খাবেন কিংবা মুখে ব্যবহার করবেন পশু পাখির বিষ্ঠার ফেসপ্যাক? অবিশ্বাস্য হলেও সত্যি যে, ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য বিশ্বে এমন অদ্ভুত কিছু বিউটি ট্রিটমেন্ট প্রচলিত রয়েছে। চলুন, এমনই কিছু বিউটি ট্রিটমেন্টের সাথে পরিচিত হওয়া যাক-     
১। ফেস স্ল্যাপিং      
নাম শুনে চোখ কপালে উঠে গেলো? থাইল্যান্ডে ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য বিউটি স্যালুনে ফেস স্ল্যাপিং ম্যাসাজ করা হয়। ১৫ মিনিট এই ফেস ম্যাসাজে ৩৫০ ডলার চার্জ ধরা হয়। ম্যাসাজের সময় ত্বকে চিমটি কাটা, গালে চড় মারা হয়ে থাকে। ধারণা করা হয় এতে বলিরেখা রোধ করা সম্ভব।
২। ষাঁড়ের বীর্য
চুলকে সুন্দর করতে ষাঁড়ের বীর্য ব্যবহার করা হয়। লন্ডনে স্যালুনগুলোতে হেয়ার কেয়ার প্রোডাক্টের সাথে ষাঁড়ের বীর্য মিশিয়ে চুলে ব্যবহার করা হয়। এতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তোলে এবং চুলের গোড়া মজবুত করে।
৩। মৌমাছির কামড়
ত্বকের বয়স ধরে রাখার জন্য ত্বকে মৌমাছির বিষ ব্যবহার করা হয়। মৌমাছির বিষ ত্বকের কোলাজেন বৃদ্ধি করে এবং এটি ত্বকের নমনীয়তা ধরে রাখে! মজার বিষয় হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তিরা এই ট্রিটমেন্ট গ্রহণ করেন। এদের মধ্যে রয়েছে কেট মিডলটন, কাইলি মিনোগি মিশেল ফাইফার এবং ভিক্টোরিয়া বেকহ্যাম। তবে এটি ব্যবহারের পূর্বে নিশ্চিত হওয়া উচিত আপনার মৌমাছিতে অ্যালার্জি রয়েছে কিনা!
৪। মুত্র
আপনি হয়তো শুনে থাকবেন সুস্বাস্থ্যের জন্য মুত্র পানের কথা। কিন্তু মুত্র ত্বকে ব্যবহারের কথা কী আগে শুনেছেন? মুত্র দিয়ে মুখ ধোয়া ত্বকের জন্য উপকারী। এটি ব্রন এবং ত্বকের নানান সমস্যা রোধ করে। কিছু বিউটি থেরাপিস্ট মনে করেন, সকালবেলার মুত্র দিয়ে মুখ ধোয়া সবচেয়ে ভালো।
৫। জোঁকের ব্যবহার
প্রাচীনকালে ত্বকের ইনফেকশন দূর করার জন্য জোঁক ব্যবহার করা হতো। এটি ত্বক থেকে টক্সিন দূর করতো রক্ত চোষার মাধ্যমে। এই জোঁক এখন বিউটি টিট্রমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। বিখ্যাত অভিনেত্রী ডেমি মুর ত্বকের সৌন্দর্যের জন্য জোঁক ব্যবহার করেন।
৬। কুমিরের বিষ্ঠা  
প্রাচীন গ্রিক এবং রোমে কুমিরের বিষ্ঠা দিয়ে ফেস মাস্ক তৈরি করা হতো। আধুনিক সময়ে অনেকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফেস মাস্ক ব্যবহার করেন। 
৭। পাখির বিষ্ঠা  
অদ্ভুত সব বিউটি ট্রিটমেন্টের মধ্যে পাখির বিষ্ঠা অন্যতম। পাখির বিষ্ঠা দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকে ব্যবহার করা হয়। নাইটিংগেল পাখির বিষ্ঠা ত্বকের তারুণ্য ধরে রাখার জন্যে বেশ সুপরিচিত। বিশ্বখ্যাত মডেল ভিক্টোরিয়া বেকহ্যাম তার সৌন্দর্য ধরে রাখার জন্য এই ট্রিটমেন্ট নিয়ে থাকেন।  
৮। ভেড়ার ভ্রূণ
বিখ্যাত গায়িকা ডেবি হ্যারি ত্রিশ বছর আগে ভেড়ার ভ্রূণ ইনজেকশনের মাধ্যমে শরীরে গ্রহণ করেন। আর এটি তার যৌবন ধরে রাখার রহস্য। তিনি বলেন, “আমি ত্রিশ বছর বয়সের সময় এর কোষগুলো ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করি এবং এই চিকিৎসা গ্রহণের সবচেয়ে কমবয়সী নারী আমি ছিলাম। এটি দীর্ঘস্থায়ী কিনা জানি না, কিন্তু আমি উপকৃত হয়েছি”।
৯। ভ্যাম্পায়ার ফেস লিফটস  
কিম কার্দাশিয়ান এই বিউটি ট্রিটমেন্টের নামটি দিয়েছেন। কারণ ভ্যাম্পায়ারা রক্ত পছন্দ করে। আর এই বিউটি ট্রিটমেন্টে নিজের শরীরে রক্তের প্লাজমা ইনজেকশনের মাধ্যমে মুখের ত্বকে প্রবেশ করানো হয়। ধারণা করা হয় এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। নিজের রক্ত ব্যবহার করা হয় বিধায় এটি শরীরে কোনো অ্যালার্জি সৃষ্টি করে না।
সূত্রবোল্ড স্কাই এবং ওয়ান্ডার লিস্ট

No comments:

Post a Comment