মেকআপ নারীর প্রতিদিনের সঙ্গী। বিয়ের অনুষ্ঠান হোক কিংবা অফিস যাত্রায়, একটু মেকআপ কম বেশি সবাই করে থাকেন। তাড়াহুড়ায় মেকআপ করতে গিয়ে ভুল হয়ে যায়। আবার অনেকসময় বেশি মেকআপ করার সময়ও থাকে না। তখন কী করবেন? এলোমেলো হয়ে যাওয়া মেকআপ কিছু কৌশলে ঠিক করা সম্ভব। আবার এই কৌশলগুলো মেকআপের কাজকেও সহজ করে তুলবে।
১। লিপস্টিক নিয়ে সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগতে হয় তা হলো লিপস্টিক ছড়িয়ে যাওয়া। লিপস্টিক লাগানোর পর এর উপর সামান্য ফাউন্ডেশন অথবা কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন। দেখবেন লিপস্টিক আর সহজে নষ্ট হবে না।
২। তৈলাক্ত ত্বক বা অতিরিক্ত সাইন করে ফেললে ব্যবহার করুন ম্যাট কমপ্যাক্ট। পাউডারের পাফে ম্যাট কমপ্যাক্ট নিয়ে কিছুক্ষণ মুখে ঘষে নিন। এতে তেল তেল ভাব অনেকটা কমে যাবে।
৩। শুষ্ক চামড়া উঠে যাওয়া ঠোঁটে লিপস্টিক ঠিকমত বসে না। এর জন্য লিপিস্টিক লাগানোর আগে ঠোঁট এক্সফোলিয়েট করুন। মধু ও চিনি মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি দিয়ে ঠোঁটে কিছুক্ষণ ঘষুন।
৪। চেহারায় ক্লান্তি ছাপ পড়েছে? আবার মেকআপ করারও সময় নেই? এই ক্লান্তির ছাপ দূর করে ফেলুন লিপস্টিক দিয়ে। লিপস্টিক এবং লিপগ্লস তাৎক্ষনিক চেহারায় গ্লো এনে দেবে।
৫। ভ্রু ঘন দেখানোর জন্য ব্রাউন রঙের আই পেনসিল অথবা ব্রাউন রঙের আইশ্যাডো ব্যবহার করুন।
৬। অনেক সময় মুখে অতিরিক্ত ব্লাশন পড়ে যায় তখন দেখতে খারাপ লাগে। এমন অবস্থায় একটি খালি ব্রাশ চক্রাকারে গালে ঘষুন। যদি খুব বেশি শুকনো হয়ে যায়, তবে একটি স্পঞ্জ হালকাভাবে ঘষুন। কয়েক মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।
৭। আইশ্যাড চোখে ছড়িয়ে গেলে একটি নরম ব্রাশ নিয়ে হালকাভাবে ব্রাশ করুন। যদি ব্রাশ দিয়ে না ঠিক করা যায় তবে হাতের আঙুল দিয়ে একটু ঘষে তারপর ব্রাশ দিয়ে ঘষুন।
৮। চোখের চারপাশে বা ঠোঁটের কোণে ফাউন্ডেশন বেশি পড়ে গেলে একটি ভেজা স্পঞ্জ দিয়ে মুছে নিন।
৯। মেকআপের সময় ত্বকে ফাউন্ডেশন বেশি পড়ে গেলে ভেজা স্পঞ্জ দিয়ে চেপে দিন ত্বকের সাথে।
১০। মাস্কারা বেশি হয়ে গেলে অতিরিক্ত মাশকরার উপরে ক্লিয়ার মাস্কারা বুলিয়ে নিন কয়েকবার। দেখবেন মাস্কারা হালকা হয়ে গেছে।
সূত্র: ইন্ডিয়া টেভি নিউজস



No comments:
Post a Comment